ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলা ও শৈলকুপায় পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত মহিলাসহ দুইজন নিহত হয়েছেন। নিহত অপরজন হলেন তছিম উদ্দীন (৬০)।
শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজারে ট্রাক চাপায় কছিম উদ্দীন (৬০) নিহত হন। তিনি একই উপজেলার কৃষ্ণনগর (গদাডেঙ্গী) গ্রামের ছানারুদ্দীন জোয়ারদারের ছেলে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাস্তা পার হওয়ার সময় গাড়াগঞ্জ স মিলের কাছে এ দুর্ঘটনা ঘটে।
শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, ঘটনার সময় বাইসাইকেল যোগে রাস্তা ক্রস করছিলেন কছিম উদ্দীন। এ সময় কুষ্টিয়া থেকে ঝিনাইদহ গামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
খবর পেয়ে পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। ওসি আরো জানান, দুর্ঘটনার পর জনতা গাড়াগঞ্জ বাজারে ট্রাকটি আটক করে। এ ব্যাপারে শৈলকুপা থানায় একটি মামলা হয়েছে।
এদিকে একইদিন ভোররাত তিনটার দিকে ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর চৌরাস্তার মোড়ে অজ্ঞাত এক নারী নিহত হন। পুলিশের ভাষ্যমতে নিহত নারী অপ্রকৃতিস্থ ছিলেন। ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় নিহত ওই নারীর এখনো কোন পরিচয় মেলেনি।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা নিজেওRead More



Comments are Closed