সিলেট জেলা পরিষদের প্রশাসক লুৎফুর রহমান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক গণপরিষদের সদস্য এডভোকেট লুৎফুর রহমান।
মঙ্গলবার সিলেট, বরিশাল, পিরোজপুর ও কুড়িগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।
এর আগে নতুন প্রশাসক নিয়োগের ফাইলটি অনুমোদন দিয়ে এর সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায় স্থানীয় সরকার বিভাগ। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি করা হয়।
সর্বশেষ এ পদের দায়িত্বে ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান। ২০১৫ সালের ০৯ সেপ্টেম্বর তার মৃত্যুতে পদটি শূন্য হয়ে যায়।
এডভোকেট লুৎফুর রহমান দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। সিলেটের ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজীপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। সত্তরোর্ধ্ব রাজনৈতিক এই ব্যক্তি বর্তমানে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed