বাড়ি ভাড়া সতর্কীকরণ জারি করেছে এসএমপি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর বাসা ও বাড়ি ভাড়া দেয়ার ব্যাপারে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
বাড়ি ভাড়া দেয়ার সময় ভাড়াটের ব্যাপারে খোঁজখবর নেয়া এবং তার সকল তথ্য সংগ্রহের নির্দেশ দিয়ে মঙ্গলবার মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান বিপিএম এ বিজ্ঞপ্তিটি জারি করেন। পুলিশের নির্দেশনা না মেনে কোন জঙ্গি বা অপরাধীকে কেউ বাসা ভাড়া বা আশ্রয় দিলে সংশ্লিষ্ট বাসার মালিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নগরবাসীর উদ্দেশ্যে সিলেট মহানগর পুলিশের জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ইদানিং বিভিন্ন ধরণের অপরাধী, জঙ্গী, নাশকতাকারী ও সন্ত্রাসীরা বাসা-বাড়ি, মেস ও কলোনিতে অবস্থান করে নানা অপরাধ ঘটাচ্ছে। অপরাধী ধরা পড়লেও বাড়িওয়ালাও তাদের ব্যাপারে কোন তথ্য দিতে পারছেন না। তাই বাসা-বাড়ি ভাড়া দেয়ার সময় অপরিচিত ভাড়াটিয়ার ক্ষেত্রে নাম-ঠিকানা ও সঠিক পরিচয় যাচাই করতে হবে। তাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি সংরক্ষণ করতে হবে। ভাড়াটিয়া পূর্বপরিচিত হলে তিনি কোন অপরাধমূলক কাজে সম্পৃক্ত কিনা তা নিশ্চিত হতে হবে। ভাড়াটিয়ার গতিবিধি সন্দেহজনক হলে তাৎক্ষনিকভাবে নিকটস্থ থানায় জানাতে হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- ভাড়া বাসায়, মেসে বা কলোনিতে সন্দেহজনক লোকজন বা অপরিচিত লোকজন ঘন ঘন আসা যাওয়া করলে খোঁজখবর নিতে হবে এবং নিকটস্থ থানা পুলিশকে অবগত করতে হবে। যে সকল ভাড়াটিয়ার আসবাবপত্র বা মালামাল নেই তাদের ক্ষেত্রে বাসার মালিকদের অধিক সতর্ক থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- মহানগর পুলিশের সতর্কতামূলক নির্দেশনা না মেনে কেউ অপরাধী, সন্ত্রাসী বা জঙ্গিকে বাসা-বাড়ি ভাড়া দিলে সংশ্লিষ্ট বাসার মালিক বা তত্ত্বাবধায়েকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সন্দেহভাজন ভাড়াটে বা অপরাধী সম্পর্কে যে কোন তথ্য পেলে নগরবাসীকে নিম্নোক্ত ফোন নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। ফোন নাম্বারগুলো হচ্ছে- পুলিশ কন্ট্রোলরুম- ০৮২১-৭১৬৯৬৮, ০৮২১-৭২৮৮২৭, ০১৭১৩৩৭৪৩৭৫, ওসি কোতোয়ালী- ০১৭১৩৩৭৪৫১৭, ওসি জালালাবাদ- ০১৭১৩৩৭৪৫২২, ওসি এয়ারপোর্ট- ০১৭১৩৩৭৪৫২১, ওসি দক্ষিণ সুরমা- ০১৭১৩৩৭৪৫১৮, ওসি মোগলাবাজার- ০১৭১৩৩৭৪৫১৯, ওসি শাহপরাণ- ০১৭১৩৩৭৪৩১০।
Related News
সিউকের আনুষ্ঠানিকভাবে সেবা প্রদান শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটকে একটি পরিকল্পিত, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নতুনRead More
এলপিজি ও অটোগ্যাসের মূল্যবৃদ্ধিতে সিলেট মহানগর জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
বৈশাখী নিউজ ডেস্ক: ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজারRead More



Comments are Closed