Main Menu

জঙ্গি প্রতিরোধে সিলেটে এনপিপি’র মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ন্যাশনাল পিপল্স পার্টি (এনপিপি)’র উদ্যোগে মঙ্গলবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। কেন্দ্রীয় সদস্য শেখ মোঃ লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সিলেট জেলা আহŸায়ক কমিটির সদস্য শাহরিয়ার চৌধুরী সাব্বির এর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহসচিব ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী সৈয়দ মাহমুদুল হক আক্কাছ। বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আহŸায়ক তালুকদার মকবুল হোসেন, আহŸায়ক কমিটির সদস্য ফখরুদ্দিন, আলী হোসেন, সফর আলী, সিলেট জেলা আহŸায়ক কমিটির সদস্য ওসমান গণি, আব্দুর রউফ, নুরুল হক, দারা খান প্রমূখ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, মুক্তিযোদ্দের চেতনায়, জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে ও বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রের অংশ সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণজাগরণ গড়ে তুলতে হবে। গত ৪৫ বছর যাবত আওয়ামীলীগ ও বিএনপি বাংলাদশে শাসন করে আসছে। তারা সন্ত্রাসের ঘাড়ে ভর করেই ক্ষমতায় থাকছে এবং ক্ষমতায় অদিষ্টিত হচ্ছে। তারা ক্ষমতায় যাওয়ার জন্য পেট্রোল বোমা নিক্ষেপসহ জঙ্গি তৎপরতা চালাচ্ছে অন্যদিকে ক্ষমতায় টিকে থাকার জন্য ক্রসফায়ার নামক অস্ত্র ব্যবহার করছে। তাই এ অবস্থা থেকে জাতিকে বের হয়ে আসতে হবে এবং জঙ্গি দমনে আওয়ামীলীগ- বিএনপির জাতীয় ঐক্য নয়, জনগণের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আগামী নির্বাচনে শেখ শওকত হোসেন লিলুর নেতৃত্বে ৩০০ আসনেই প্রার্থী দেওয়া হবে। নৌকা এবং ধানের শীষের বাইরে ভোট দিয়ে সুষ্ঠু ধারার রাজনীতি প্রতিষ্ঠা করার আহŸান জানান।

Share





Related News

Comments are Closed