যশোরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: যশোর শহরের বারান্দীপাড়া ব্রিজ এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নেছার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেনের দাবি, বারান্দীপাড়া এলাকায় ডাকাতের সঙ্গে মাদক বিক্রেতাদের গুলি বিনিময় হচ্ছে, এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
এ সময় পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ডাকাত ও মাদক বিক্রেতাদের হটিয়ে দেয়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে তার পরিবারের সদস্যরা হাসপাতালে এসে মরদেহ নেছারের বলে শনাক্ত করেন।
তিনি আরো জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিন রাউন্ড গুলি ও তিনটি দা উদ্ধার করেছে। মৃত নেছারের বিরুদ্ধে থানায় কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
Related News
ইউএনবি’র বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ (ইউএনবি) ও দৈনিক নয়াদিগন্তের বগুড়া প্রতিনিধি আবুল কালামRead More
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায়Read More



Comments are Closed