Main Menu

সিলেটে ওয়ার্কাস পার্টির জঙ্গিবাদ বিরোধী মিছিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশব্যাপী গুম, হত্যা, শুলাকিয়ায়, গুলশানে জঙ্গি হামলার প্রতিবাদে বাংলাদেশের ওয়ার্কাস পার্টি সিলেট জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুস্টিত হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, উগ্র সা¤প্রদায়িক জঙ্গি গোষ্ঠি যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে না পেরে নানা কৌশল অবলম্বন করে শিক্ষিত যুবকদের উগ্র ধর্মের নামে বিভ্রান্ত করে নাশকতামূলক কর্মকান্ড পরিচালনা করছে। বিএনপি-জামায়াত জোট মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভুদ্ধ অসা¤প্রদায়িক এ দেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার জন্য ইমাম, পুরোহিত, ধর্মযাজক ও বিদেশী নাগরিক-কে গুপ্ত হত্যা করছে। বক্তারা আরো বলেন, কিছু অসাধু শিক্ষক ছাত্র-ছাত্রীদের নৈতিক শিক্ষা দেওয়ার পরিবর্তে জঙ্গিবাদী কর্মকান্ডে জড়িয়ে পড়তে উৎসাহ দিচ্ছে। এসকল জঙ্গিবাদী মোকাবেলায় বক্তারা সামাজিক আন্দোলন গড়ে তুলার জন্য সকলের প্রতি আহŸান জানান।
সোমবার বিকালে পার্টির পৌরবিপনীস্থ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
পার্টির সিলেট জেলা সভাপতি কমরেড আবুল হোসেনের সভাপতিত্বে এবং সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড ইন্দ্রানী সেন শম্পার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সিকান্দর আলী, সম্পাদক মন্ডলীর সদস্য দ্বীনবন্ধু পাল, জাতীয় শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক কাজী আলফাজ হোসেন, যুব মৈত্রী সিলেট জেলা সভাপতি শামীম মজুমদার, সহ সভাপতি আলমগীর হোসেন, যুব মৈত্রী সিলেট মহানগর সভাপতি ইউসুফ আহমদ, সাংগঠনিক সম্পাদক এস এম মাছুম খান, ছাত্র মৈত্রী সিলেট জেলা সভাপতি স্বপন দাস। এছাড়াও উপস্থিত ছিলেন নারী নেত্রী সাবেত্রী সেন, পার্টির জেলা কমিটির সদস্য ইব্রাহিম মিয়া, জসিম উদ্দিন, সৈয়দ দারা মিয়া, আব্দুস সালাম, মুহিতোষ চৌধুরী প্রসাদ, শ্রমিক নেতা মোঃ রাব্বি, মোঃ মামুন, আব্দুল মান্নান জীবন, যুব নেতা লিয়াকত আলী, যুব মৈত্রী মহানগর সহ সাধারণ সম্পাদক চৌধুরী হিমেল আলম, ক্রীড়া সম্পাদক নয়ন আহমদ, তাজুল ইসলাম, জহির আহমদ, সাইদুল ইসলাম, যুব মৈত্রী জেলার সাধারণ সম্পাদক মুহিত খান, ছাত্র-মৈত্রী জেলা নেতা রাহেল আহমদ প্রমুখ।

Share





Related News

Comments are Closed