সুনামগঞ্জে সুরমার পানি বিপদসীমার ওপরে
বৈশাখী নিউজ ২৪ ডটকম : গত কয়েকদিনের বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বেড়ে বিপদসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী দিপক কুমার দাস জানান, ইতোমধ্যে সুনামগঞ্জ জেলার সব উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। যে কোনো সময় সুনামগঞ্জ শহরও প্লাবিত হতে পারে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের বিভিন্ন স্থান পানিতে তলিয়ে গেছে। পানির স্রোতে রাস্তা ভেঙে যাওয়ায় এই সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া সুনামগঞ্জ সদর, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, ছাতক, দিরাই ও তাহিরপুর উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত হওয়ায় কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed