জোড়া লাগানো মাথার মেয়ে শিশুর জন্ম
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা শহরের একটি বেসরকারি হাসপাতালে দুই দেহ বিশিষ্ট জোড়া লাগানো মাথার মেয়ে শিশুর জন্ম হয়েছে।
রবিবার সন্ধ্যায় শহরের পিডিসি হাসপাতালে এই শিশুর জন্মগ্রহণ করে।
হাসপাতাল সূত্র জানায়, ‘শনিবার বিকালে জেলার চাটমোহর উপজেলার আটলংকা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী তাসলিমা খাতুন প্রসবব্যাথা নিয়ে পিডিসি হাসপাতালে ভর্তি হন।’
রবিবার সন্ধ্যায় গাইনি বিশেষজ্ঞ ডা. নার্গিস সুলতানা প্রসূতির অপারেশন করেন। এ সময় দুই দেহ বিশিষ্ট জোড়া লাগানো মাথার মেয়ে শিশুর জন্ম হয়।
ডা. নার্গিস সুলতানা বলেন, ‘শিশু বর্তমানে সুস্থ আছে।’
শিশুটির বাবা বলেন, ‘কয়েক দিন আগে শহরের সিটি ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাম করা হয়। সেখানকার চিকিৎসক ডা. মিলন জানিয়েছিলেন, ‘প্রসূতির পেটে একটি শিশু আছে এবং শিশুটি সুস্থ আছে।’
Related News
৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উরুজগান প্রদেশের ৫৭ বছর বয়সী মোহাম্মদ সাদিক ৫৮ সন্তানের ভরণপোষণ করতে গিয়েRead More
মিলনের পর সঙ্গীকেই খাবার বানায় যে স্ত্রী!
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৮ অক্টোবর, বিশ্ব অক্টোপাস দিবস। সমুদ্রের রহস্যময় প্রাণীদের মধ্যে অক্টোপাস বরাবরইRead More



Comments are Closed