ইলিয়াসের সন্ধান কামনায় বিশ্বনাথে দোয়া মাহফিল
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজের ৫১ মাস পূর্ণ হলো রোববার। ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকা বনানী থেকে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার আলী। তারা নিখোঁজের ৫১ মাস ফেরিয়ে গেলেও আজো তাদের সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান কামনায় সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে রোববার বাদ আসর দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ এবং দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সদস্য ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম কছির, যুগ্ম-সম্পাদক আবদুল হাই, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর বড় ভাই প্রবাসী হুশিয়ার আলী, উপজেলা মুক্তিযোদ্ধাদলের আহবায়ক সৈয়দ আবদুর রাজ্জাক, সদস্য সচিব কলমদর আলী, বিএনপি নেতা আবদুল আজিজ, জামাল আহমদ, হাফিজ আরব খান, মাসুম আহমদ মারুফ, আসাদুজ্জামান নূর আসাদ, চেরাগ আলী মেম্বার, প্রবাসী বিএনপি নেতা জসিম উদ্দিন জুনেদ, যুক্তরাজ্য সেচ্ছাসেবকদলের সহ-সভাপতি শরিফুল ইসলাম, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, মতছির আলী, রইছ আলী, আকবর আলী, আছকর আলী লাভলু, আশিক আলী, আমিনুর রহমান সুনু, আবদুল মুমিন মামুন মেম্বার, আবদুল জব্বার, আবদুল কাদির, সাজু মিয়া, ফয়জুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শামিমুর রহমান রাসেল, নানু মিয়া, কাওছার আহমদ তুলাই, আবদুল লতিফ, নুরুল মিয়া, যুবদল নেতা আশক আলী, আনু উদ্দিন, রানা মিয়া, সুমন মিয়া, গিয়াস উদ্দিন, ফয়জুল ইসলাম, কয়েছ আহমদ আনু, শামিম আহমদ, সাজু মিয়া, আবুল কালাম, কবির আহমদ, শমর আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, সদস্য শেখ ফরিদ, লিটন সিকদার, হোসাইন আহমদ প্রবেল, রুমেল আহমদ, কিরণ বৈদ্য, কবির আহমদ, সমর আলী, রায়হান মিয়াসহ বিএনপি সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিএনপি নেতা জামাল আহমদ ও হাফিজ আরব খান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed