জগন্নাথপুরে গলাকেটে নারীর আত্মহত্যার চেষ্টা
জগন্নাথপুর সংবাদদাতা: জগন্নাথপুর উপজেলার পৌর শহরের প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারের মাছ সেডের কাছে গন শৌচাগারে ঢুকে রিতা বেগম (৩৫) নামের এক মহিলা ব্লেড দিয়ে নিজেই গলা কেঁটে আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে।
রিতা বেগম সুনামগঞ্জ সদর উপজেলার আব্দুল্ল্যাপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে জগন্নাথপুর পৌরসভা ভবনের উত্তর পাশে নতুন বাজার কলোনীতে তার মেয়ে শিউলী বেগমকে নিয়ে বসবাস করে আসছে।
রবিবার বিকেল সাড়ে ৫টায় বাজারের গন শৌচাগারের ভেতরে মহিলার গুঙ্গানীর শব্দ পেয়ে মাছ ব্যবসায়ীরা শৌচাগারের দরজা খুলে দেখতে পান রিতা বেগম গলা কাঁটা অবস্থায় ব্লেড হাতে নিয়ে দাড়িয়ে রয়েছে এবং সারা শরীরে রক্ত ঝড়ছে। লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করলে সে জানায়, এ পৃথিবীতে আমি আর বাচঁতে চাইনা, এমন আর্ত চিৎকার করে রিতা জ্ঞান হারিয়ে ফেলে। মুহুর্তের মধ্যেই চাঞ্চল্যকর এ ঘটনার সংবাদটি পুরো বাজারসহ আশ-পাশ এলাকায় ছড়িয়ে পড়লে ব্যবসায়ীসহ শত শত উৎসুক লোকজন সেখানে ভীড় জমান। খবর পেয়ে বাজার তদারক কমিটির সেক্রেটারী দেলোয়ার হোসেন ছুটে এসে অন্যন্য লোকজনদের সহায়তায় শৌচাগারের ভেতর থেকে রিতা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা জানান, রিতা বেগমের গলার শ্বাসনালী কেঁটে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
বাজার তদারক কমিটির সেক্রেটারী দেলোয়ার হোসেন জানান, আত্মহত্যার চেষ্টায় ব্যর্থ রিতা বেগম বেশ কিছু দিন পূর্বে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেন। তবে কি কারনে রিতা বেগম গলা কেঁটে আত্মহত্যার চেষ্টা করছিল এ ব্যাপারে সঠিক কোন তথ্য জানা যায়নি।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed