ফুলবাড়ীতে মাদক তৈরির ট্যাবলেটসহ আটক ২
মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ড়ীতে মাদক তৈরির উপকরণ ২০০ কেজি ট্যাবলেট ও মাইক্রোবাসসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার (১৬ জুলাই) বেলা ১২টায় পৌর এলাকার সেনা মার্কেটের সামনে ফুলবাড়ড়ী থানা পুলিশ স্বপ্নপূরী এলাকা থেকে আসা ঢাকা মেট্রো-গ-১২-৬৩৭৫ নম্বরের মাইক্রোবাসটি আটক করে থানায় নিয়ে গিয়ে গাড়িতে তল্লাশী চালিয়ে চার বস্তায় ভর্তি দেশীয় মাদক তৈরির উপকরণ ২০০কেজি ট্যাবলেট সহ ২জনকে আটক করা হয়। আটককৃত ট্যাবলেটের মূল্য আড়াই লক্ষ টাকা।
এ ঘটনায় আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার তেপুকুরিয়া গ্রামের মৃত আলীমুদ্দিনের ছেলে মো. রতন (৪৫) ও বোচাগঞ্জ উপজেলার গুড়ড়িয়ারা গ্রামের মৃত বদন টুডুর ছেলে সাম্যুয়েল টুডু (৩৫)।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদ আলী জানান, গোপন সূত্রে খবর পেয়ে তার নেতৃত্বে একদল পুলিশ পৌর এলাকার সেনা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ২০০ কেজি ট্যাবলেটসহ মাইক্রোবাস ও ২ জনকে আটক করা হয়।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার এস আই মোঃ এশরাকুল বাদি হয়ে আটক ২ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
Manual8 Ad Code মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামেRead More



Comments are Closed