ফেঞ্চুগঞ্জে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জের হাসপাতাল রোড এলাকার এক বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে মলয় কুমারের বাসা থেকে গলায় ফাঁস দেওয়া হুমা রানী দেবি (৩৬) এর লাশ উদ্ধার করা হয়। এ সময় তার শরীরে স্যালাইন লাগানো ছিল।
ফেঞ্চুগঞ্জ থানার এস আই সুব্রত কুমার জানান খবর পেয়ে হুমা রানী দেবির ঘরে ঢুকে মশারির স্ট্যান্ড এর উপরের রডে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এ সময় তার শরীরে স্যালাইন পুশ করা ছিল।
মৃতের স্বামী মলয় কুমার শিব জানান, হুমা রানী মানসিক রোগী ছিলেন।
তিনি শুক্রবার ঘুমের ওষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলে হাসপাতালে চিকিৎসা দিয়ে বাসায় আনা হয় । লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।
Related News
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।Read More
বিশ্বনাথে বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে ‘পেটালেন’ ছাত্রলীগ নেতা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ফেসবুক পোস্টের জেরে এক ছাত্রদল নেতাকে তার বাসায়Read More



Comments are Closed