রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বাতিলের দাবিতে বাসদের মিছিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুন্দরবন বিধ্বংসী রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চুক্তির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। নগরীর আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সম্মুখ থেকে মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও বাসদ নেতা প্রনব জ্যোতি পালের পরিচালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বাসদ নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমন, অনিক দেব নাথ, নাজিকুল ইসলাম রানা, শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক শাজাহান আহমদ, ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি বাপ্পু চন্দ, কৃষক ফ্রন্ট সংগঠক দেওয়ান নাজমুল ইসলাম, অরুণ চন্দ, আজহারুল হক চৌধুরী সাকিব প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকার সকল জনমত, বিশেষজ্ঞদের মতামত, পরবিবেশবিদদের মতামত উপেক্ষা করে সুন্দরবন বিধ্বংসী রামপাল বিদ্যুৎকেন্দ্র নিমার্ণ চুক্তি করছে। একদিকে পরিবেশ রক্ষার আন্তর্জাতিক পুরষ্কার গ্রহণ অন্যদিকে পরিবেশ বিধ্বংসী রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনকে দ্বি-চারিতা বলে আখ্যায়িত করে নেতৃবৃন্দ বলেন, এই চুক্তি সুন্দরবনের অস্তিত্ব ও বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে ভারতীয় কোম্পানীর স্বার্থে। দেশ ও জনগণের প্রতি যদি কোন দায় থাকতো তা হলে সরকার এমন চুক্তি করতো না। নেতৃবৃন্দ বলেন, আমরা বারবার দাবি করছি বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের অনেক বিকল্প আছে কিন্তু সুন্দরবনের কোনো বিকল্প নাই। বক্তারা অবিলম্বে গণ-বিরোধী রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চুক্তি বাতিলের জন্য সরকারের প্রতি আহবান জানান।
Related News
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মশাবাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে সারাদেশের ন্যায় সিলেটেওRead More
রবিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য শনিবার সিলেট মহানগরেরRead More



Comments are Closed