Main Menu

সিলেটে মাইক্রোবাসে আগুন

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর টিলাগড় এলাকায় একটি চলন্ত মাইক্রোবাসে আগুন লেগে যায়। আগুনে পুরো গাড়িটি পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে একটি মাইক্রোবাস সিলেট-তামাবিল সড়কের টিলাগড় অতিক্রমকালে গাড়িতে আগুন লেগে যায়। এসময় চালক ও যাত্রীরা গাড়ি থেকে নিরাপদে নেমে যান।
এঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পরে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে কি কারনে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code