সিসিকের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সারাদেশে ন্যায় সিলেটেও চলেছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। ‘ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ এ আহŸানের মধ্যে দিয়ে শনিবার সকাল ৮টায় ক্যাম্পেইন শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। শনিবার সকালে ধোপাদিঘীর পারস্থ বিনোধনী নগর মাতৃ সদন কেন্দ্রে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাইয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।
এসময় উপস্থিত ছিলেন সীমান্তিক সিলেটের প্রজেক্ট ম্যানেজার মো: পারভেজ আলম, সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য পরিদর্শক ভূপাল রঞ্জন চন্দ্র সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য সিলেট সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে ৬৫ হাজার ৯৯ জন শিশুকে ভিটামিন এ প্লাস (লাল ও নীল রঙের) ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। ৬ থেকে ১১ মাস বয়সী স্বাভাবিক শিশুর সংখ্যা ৬ হাজার ৪শ ২২ জন। ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৫৮ হাজার ২শ ৭৫ জন, ৬ থেকে ১১ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর সংখ্যা ৪০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর সংখ্যা ৩শ ৬২ জন। সিলেট সিটি কর্পোরেশন এলাকায় মোট জনসংখ্যা ৫ লক্ষ ২৭ হাজার ৬শ ৮৪ জন। সিসিক এলাকায় মোট ৩০টি কেন্দ্র ছাড়াও বাস টার্মিনাল, রেল স্টেশন ও গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান টিকাদান কেন্দ্র খোলা থাকবে।
Related News
বর্ণাঢ্য আয়োজনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বৈশাখী নিউজ ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ২ নভেম্বরRead More
কুমিল্লার কাউছার হত্যা মামলার আসামি সিলেটে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার লাকসামে হোটেলকর্মী কাউছার হত্যা মামলার তদন্তে শনাক্ত এক আসামিকে সিলেট থেকেRead More



Comments are Closed