বগুড়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ার সদর উপজেলার দ্বিতীয় বাইপাস সড়কের সাবগ্রাম এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন যাত্রী নিহত হয়েছেন।
এতে আহত হয়েছেন আরো তিনজন। তবে হতাহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বগুড়া সদর থানার পুলিশ পুরিদর্শক (তদন্ত) আসলাম আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, পাবনা থেকে উত্তরাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে আসা সুরমা পরিবহণের একটি যাত্রীবাহী বাস ও শহরের মাদলা থেকে ছেড়ে যাওয়া সাবগ্রামমুখী অপর একটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিনজন যাত্রী নিহত হয়। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed