কানাইঘাটে সুরমা নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাটে সুরমা নদীর দারুল উলূম মাদ্রাসার পাশ থেকে শুক্রবার সকাল ১১টার দিকে ভাসমান অবস্থায় ৪৫ উর্ধ্ব এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সুরমা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা ওই ব্যক্তির লাশ দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে থানার এসআই বশির লাশটি উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। পোস্টমর্টাম শেষে বেওয়ারিশ ব্যক্তির লাশ সিলেট নগরীর মানিকপীরের টিলায় দাফন করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। অজ্ঞাতনামা ওই ব্যক্তির পরনে ছিল কালো ফুল প্যান্ট, সাদা শার্ট। ধারনা করা হচ্ছে অজ্ঞাতনামা ব্যক্তিকে ২/১ দিন পূর্বে হত্যা করে লাশ সুরমা নদীতে ফেলে দেওয়া হয়েছে।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed