আশুগঞ্জে ‘নিখোঁজ’ ৩ যুবককে ‘খুঁজছে’ পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৩ যুবক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এসব ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথকভাবে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ যুবকরা হলেন- আশুগঞ্জ সদর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের আগর বাঁশির ছেলে রতন চন্দ্র সরকার (৩৫), শরীফপুর ইউনিয়নের কান্দাপাড়া এলাকার আবু নাসেরের ছেলে ফজলে রাব্বি (২৪) ও লালপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের জুলমত আলীর ছেলে মো. মহিউদ্দিন (২৪)।
জিডি সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল নিখোঁজ হওয়া ফজলে রাব্বির সন্ধানে ১৬ এপ্রিল থানায় জিডি করে তার পরিবার। ২৫ এপ্রিল নিখোঁজ হওয়া রতন চন্দ্র সরকারের সন্ধানে ২৬ এপ্রিল ও ২৯ এপ্রিল নিখোঁজ হওয়া মহিউদ্দিনের সন্ধানে ২৫ মে থানায় জিডি করেন তাদের স্বজনরা।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিটি নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে। জিডির পরিপ্রেক্ষিতে নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া সব জায়গায় নিখোঁজদের ব্যাপারে ম্যাসেজ পাঠানো হয়েছে।
Related News
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More
ময়মনসিংহে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ সদর উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।Read More



Comments are Closed