Main Menu

নবীগঞ্জে গাড়ি চাপায় মহিলা নিহত

হবিগঞ্জ প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের গালিব ফিলিং ষ্টেশন এর নিকটে ঔষধ কোম্পানির গাড়ির চাপায় দূর্লবজান বিবি (৬০) নামের এক মহিলা নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে বুধবার (১৩ জুলাই) দুপুর দেড়টার দিকে।
নিহত দূর্লবজান বিবি ওই ইউনিয়নের রামলোহ গ্রামের সমশের উদ্দিনের স্ত্রী। এসময় প্রায় ১ ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ রাখে স্থানীয় বিক্ষুব্ধ জনতা।

স্থানীয়রা জানান, মহাসড়কের ফুলতলী বাজারের নিকটে অবস্থিত মুশকিল আহসান এর মাজার জিয়ারত করতে দূর্লবজান বিবি বাড়ী থেকে রওয়ানা হন। তবে মাজার জিয়ারত করা হয়নি তার। গালিব ফিলিং ষ্টেশনের নিকটে রাস্তা পারাপারের সময় স্কয়ার ঔষধ কোম্পানির গাড়ি (নং ঢাকা-মেট্রো-ম ০৩৭৫) দূর্লবজান বিবি কে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

এসময় ঘটনাস্থল থেকে গাড়ীটি দ্রুত পালিতে যায়। ঘটনাটি জানাজানি হলে দেবপাড়া ইউনিয়নের বৈঠাখাল গ্রামের লোকজন গাড়ীটি আটক করে।

খবর পেয়ে গোপলার বাজার ফাঁড়ি পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

গোপলার বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আঃ রহমান বিষয়টি নিশ্চিত করে জানান ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার এবং স্থানীয় বিক্ষুব্ধ জনতার সাথে আলাপ করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।

Share





Related News

Comments are Closed