Main Menu

কলারোয়ায় ৪০দিন ধরে যুবক নিখোঁজ

জুলফিকার আলী,কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় জিয়ারুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিখোঁজ রয়েছেন। তিনি কলারোয়া উপজেলার ১২নং যুগিখালী ইউনিয়নের মানিকনগর গ্রামের আরমান শেখের ছেলে। এ ব্যাপারে কলারোয়া থানায় গত ১৫ জুন একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। যার নং-৪৮১। সাধারণ ডায়েরী সূত্রে জানা গেছে, গত ৩ জুন জিয়ারুল ইসলাম তার শ্বশুর বাড়ি একই উপজেলার ১১নং দেয়াড়া কাশিয়াডাঙ্গা গ্রামে আব্দুস সাত্তারের বাড়ি বেড়াতে যান। এরপর তিনি আর বাড়ি ফিরেননি । অনেক খোঁজাখুজির পরেও তাকে পাওয়া যায়নি। তার গায়ের রং ফর্সা, মখোমন্ডল লম্বা, উচ্চতা আনমানিক ৫ ফুট ৫ ইঞ্চি, পরনে লাল খয়েরী প্যান্ট ও গায়ে টিশার্ট ছিল। কেউ তার সন্ধান পেলে তার বড় ভাই আজিজুল হক মোবাইল নং ০১৭৭৬-১২৬৫২১ মোবাইলে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed