সিলেটে প্রবাসীর বাসা দখলের চেষ্টা, লুটপাট
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর উপশহরে এক প্রবাসীর বাসা দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই সময় সন্ত্রাসীরা বাসার ভাড়াটে নারী ও তার সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট করেছে।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপশহর ই ব্লকের ৪নং রোডের ১২১ নম্বার বাসার নিচতলার একটি ফ্ল্যাট দখল নিয়ে এ ঘটনা ঘটে।
ওই বাসার ভাড়াটে যুক্তরাজ্য প্রবাসী শরীফ উদ্দিনের স্ত্রী ফাতেমা উদ্দীন জানান- এক ছেলে ও এক মেয়ে নিয়ে তিনি ওই বাসায় থাকেন। বাসাটি যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার সৈয়দ মহি উদ্দিনের কাছ থেকে তিনি ভাড়া নেন।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে বয়স্ক এক নারী ও পুরুষ এসে তাকে দরজা খুলতে বলেন। তখন বাসার প্রহরী মিসবাহ তাকে ফোনে জানায় বয়স্ক ওই লোকদের সাথে একদল সন্ত্রাসী রয়েছে। তখন ভয়ে তিনি দরজা খোলা থেকে বিরত থাকেন।
একপর্যায়ে সন্ত্রাসী যুবকরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার ৬ বছরের ছেলে ও ২ বছরের মেয়ের দিকে পিস্তল তাক করে আলমারির চাবি দিতে বলে। পরে তারা আলমারি থেকে নগদ ২ লাখ টাকা, ৩ হাজার পাউন্ড, ৮ ভরি স্বর্ণালঙ্কার ও ২টি মোবাইল ফোন সেট লুটে নেয়।
লুটপাট শেষে সন্ত্রাসী যুবকরা পালিয়ে যাওয়ার পর বয়স্ক ওই নারী ও পুরুষ নিজেদেরকে বাসার মালিক দাবি করে তাকে বাসা থেকে বের হয়ে যেতে বলে। তিনি তাতে অপরাগতা প্রকাশ করে শাহপরাণ থানা পুলিশকে খবর দেন।
পুলিশ আসার পর ওই নারী ও পুরুষ বাসা থেকে চলে যায়।
ফাতেমা আরও জানান- ঈদের রাত সাড়ে ১০টায় শ্রমিকলীগ নেতা শামীম ইকবাল ১০-১৫ জন সহযোগী নিয়ে এসে তাদেরকে বাসা ছেড়ে যেতে হুমকি-ধমকি দিয়ে যান।
তবে হুমকি দেয়ার অভিযোগ অস্বীকার করে শামীম ইকবাল বলেন- ঈদের রাতে তিনি ওই ভবনের ৩য় তলায় যুবলীগ নেতা জাকিরের বাসায় দাওয়াতে গিয়েছিলেন। তিনি ফাতেমাকে কোন ধরণের হুমকি দেননি।
মঙ্গলবার বাসার মালিকানা নিয়ে ঝামেলা হয়েছে বলে তিনি শুনেছেন। তবে এসময় তিনি শহরের বাইরে ছিলেন।
শাহপরাণ থানার ওসি শাহজালাল মুন্সী বলেন- বাসায় হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসার দখল নিয়ে এ ঘটনা ঘটেছে।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed