সিলেটের পুলিশ সুপার নুরে আলম মিনাকে চট্টগ্রামে বদলি
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন ২১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১২ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
উপসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত পুলিশ সদর দফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেটের পুলিশ সুপার নুরে আলম মিনাকে চট্টগামের পুলিশ সুপার করা হয়েছে।
এছাড়া ময়মনসিংহের পুলিশ সুপার মঈনুল হককে নারায়ণগঞ্জের পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার সৈয়দ নুরুল ইসলামে ময়মনসিংহের পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো: মাহবুব আলমকে টাঙ্গাইলের পুলিশ সুপার ও পুলিশ সদর দফতরের এআইজি মো: আনিছুর রহমানকে মেহেরপুরের পুলিশ সুপার করা হয়েছে।
বান্দরবানের পুলিশ সুপার মো: মিজানুর রহমানকে রংপুরের, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সঞ্জিত কুমার রায়কে বান্দরবানের, ঝিনাইদহের পুলিশ সুপার মো: আলতাফ হোসেনকে সাতক্ষীরার, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো: মিজানুর রহমানকে ঝিনাইদহের, সিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞাকে রাজশাহীতে বদলি করা হয়েছে।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed