Main Menu

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় ঐ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের ফয়জুল হকের ছেলেকে নিয়ে তার মা ঈদের পর তার বাবার বাড়ি একই উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে বেড়াতে আসে। ওই বাসায় বসবাসরত নাসিমুল হকের ছেলে আল মোবিন (৩) ও বেড়াতে আসা ফয়জুল হকের ছেলে মাহমুদুল্লাহ (৩) খেলতে খেলতে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরে তাদের খুজে না পেয়ে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা। পুকুর থেকে উদ্ধার করার আগেই তাদের মৃত্যু হয়। এমন দূর্ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান মো: সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed