Main Menu

হুমায়ূন রশীদ চৌধুরীর মাজারে পুষ্পস্তবক অর্পন


বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় সংসদের সাবেক স্পীকার মরহুম হুমায়ূন রশীদ চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার দুপুর ২টায় নগরীর হযরত শাহজালাল (রহ.)’র মাজারে অবস্থিত মরহুম হুমায়ূন রশীদ চৌধুরীর মাজারে পুষ্পস্তবক অর্পন করেন সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সিলেট জেলা এডিশনাল পিপি এডভোকেট সামসুল ইসলাম, সভাপতি আলহাজ্ব আতাউর রহমান, সাধারণ সম্পাদক মনোরঞ্জন দাস তালুকদার, যুগ্ম সম্পাদক এনামূল হক লিলু, এড. আলা উদ্দিন, সাংবাদিক খালেদ মিয়া, জাতীয় পার্টি নেতা ইউসুফ সেলু, অজয় দেব, কবির আহমদ, তুহিন চৌধুরী, হুমায়ূন রশিদ শাহিন, মো. কামরুজ্জামান প্রমূখ।
পুষ্পস্তবক পরে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন।

Share





Related News

Comments are Closed