দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের হামলায় আহত ৪
দক্ষিণসুরমা প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ সহোদরসহ চারজন গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে দক্ষিণ সুরমা থানার বানেশ্বরপুর গ্রামের মামুন আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হচ্ছে- মামুন আহমদ (২৮), মামুনের ভাই খোকন ( ২৬) ও সাজন আহমদ (২৪) এবং মামুনের চাচা বশির মিয়া (৬০)।
আহতদের গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৩জনের অবস্থা আশংকাজনক।
জানা গেছে, জায়গা-জমি সংক্রান্ত মামলা-মোকদ্দমা নিয়ে মামুনদের সাথে প্রতিবেশী মখন মিয়ার বিরোধ চলে আসছিল। শনিবার বিকেলে মখন মিয়া তার দলবল নিয়ে মামুনদের বাড়িতে আকস্মিক হামলা চালায়। এতে মামুনসহ তারা তিন ভাই এবং তাদের চাচা বশির মিয়া গুরুতর আহত হন। এ ঘটনায় আহত বশির মিয়ার ভাই রিয়াজ মিয়া বাদী হয়ে ১৪জনের নাম উল্লেখ করে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা করেছেন। মামলার এজাহারভুক্ত আসামীরা হচ্ছে বানেশ্বরপুর গ্রামের মখন মিয়া, আতিক মিয়া, বাদশা মিয়া, খলিল মিয়া, রাশেদ মিয়া, সাহেদ, রাজা, দবির, সাব্বির, সমছুল, নজরুল, বদরুল, আব্দুস শহীদ মাখন ও আব্দুল বাসিত মখন।
মামলার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ সুরমা থানার এসআই সুদীপ্ত জানান, মামলার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামীদের গ্রেফতারে চেষ্টা করছে পুলিশ। তবে রোববার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed