Main Menu

সিলেটে সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর দরগাগেইটস্থ মতিন ট্রেডার্সে ঔষধ কেনা নিয়ে কথা কাটাকাটির জের ধরে শনিবার রাতে দোকান মালিকের ওপর হামলা চালিয়ে ১ লাখ ৮৭ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত ব্যবসায়ী আমির হোসেনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে মিসবাহ নামের এক যুবক মতিন ট্রেডার্সে ঔষধ কিনতে আসে। এ সময় ঔষধ নিয়ে দোকান মালিকের সাথে তার কথা কাটাকাটি হয়। এর জের ধরে মিসবাহ মোটর সাইকেল আরোহী কতিপয় যুবককে দোকানের সম্মুখে ডেকে আনে। দোকান মালিক ক্যাশ রেডি করে বের হওয়ার সময় তারা তার ওপর হামলা চালিয়ে নগদ ১ লাখ ৮৭ হাজার টাকা নিয়ে যায় বলে তার আত্মীয় লুৎফুর রহমান জানিয়েছেন। বর্তমানে দোকান মালিক আমির হোসেন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।
এ ব্যাপারে কোতয়ালী থানার ওসি সোহেল আহমদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ঘটনাটি দু:খজনক। এ ঘটনায় দোকান মালিকের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Share





Related News

Comments are Closed