সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ বিএনপি নেতা নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বিএনপি নেতা অলিউল্লাহ মোল্লা নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাতে উপজেলার কাশিমারি ইউনিয়নে এ বন্দুকযুদ্ধ হয়। অলিউল্লাহ মোল্লা কাশিমারি গ্রামের একরামুল হক মোল্লার ছেলে। তিনি শ্যামনগর উপজেলার কাশিমারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা কামাল হোসেন বলেন, শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) সুধাংশু শেখরের নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কাশিমারি ইউনিয়নের গাংহাটি চোরাখাল কালভার্টের ওপর টহল দিচ্ছিল।
এ সময় দুটি মোটরসাইকেলে চার আরোহীকে দেখে পুলিশ থামতে বলে। তারা না থেমে পুলিশের ওপর বোমা নিক্ষেপ করে ও গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ পড়ে যায়। অন্যরা মোটরসাইকেলে পালিয়ে যায়।
তিনি আরো বলেন, গুলিবিদ্ধ ব্যক্তিকে শ্যামনগর হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে তাকে শনাক্ত করা হয়।
অলিউল্লাহ মোল্লার বিরুদ্ধে সাতক্ষীরা, বাগেরহাট, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন থানায় ১৩টি মামলা আছে। তিনি একটি সন্ত্রাসী বাহিনীর নেতা ছিলেন বলে পুলিশ জানায়।
কামাল হোসেন বলেন, বন্দুকযুদ্ধের সময় দুই পুলিশ সদস্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল, একটি শাটারগান ও বিস্ফোরিত বোমার অংশ উদ্ধার করা হয়েছে।
এদিকে, নিহত অলিউল্লাহ মোল্লার চাচা শাহজাহান আলী জানান, অলিউল্লাহ মোল্লা দীর্ঘদিন ধরে ঢাকায় শ্রমিক সর্দারের কাজ করতেন। তিনি শনিবার রাতে বাসে করে বাড়ি থেকে ঢাকায় যাচ্ছিলেন। এ সময় পুলিশ তাকে দেবহাটার পারুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে।
রাতে শ্যামনগর থানার সেকেন্ড অফিসার নিখিল চন্দ্র তাকে গ্রেপ্তারের কথা স্বীকার করেন। তবে কালীগঞ্জ সার্কেলের এএসপি মির্জা সালাহউদ্দিন আহমেদ তাকে গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করেন।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা নিজেওRead More



Comments are Closed