জাকির নায়েকের পিস টিভির সম্প্রচার নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের বিতর্কিত ইসলামিক বক্তা জাকির নায়েকের পিস টিভির সম্প্রচার নিষিদ্ধ করেছে ভারতীয় কর্তৃপক্ষ।
এ টিভিতে ধর্ম নিয়ে আলোচনায় ইসলামের যে ব্যাখ্যা তিনি দিচ্ছিলেন, তা নিয়ে ইতোমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। তার বক্তৃতায় উদ্বুদ্ধ হয়ে দক্ষিণ এশিয়ার বহু তরুণ জঙ্গিবাদে ঝুঁকছে বলে অভিযোগ রয়েছে। ঢাকার গুলশানে হামলাকারীদের মধ্যে কয়েকজন নিয়মিত জাকির নায়েকের বক্তব্য অনুসরণ করতেন বলেও সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের অ্যাকাউন্ট থেকে তথ্য মিলেছে।
এর আগে ৮ জুলাই শুক্রবার জাকির নায়েককে গ্রেপ্তারের জোর দাবি জানায় ভারতের উত্তর প্রদেশের মুসলমান নেতারা। স্থানীয় মুসলিম নেতারা এই দাবি তুলে পিস টিভির সম্প্রচার বন্ধেরও দাবি জানিয়েছিল। তারা জাকির নায়েককে ইসলামবিরোধী ও ভারতবিরোধী বলে আখ্যা দেন।
বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন ঈদগাহে দেওয়া বক্তৃতায় তারা ‘সন্ত্রাসবাদে উস্কানি’ দেওয়ার অভিযোগে জাকির নায়েক ও তার ‘পিস টিভি’ নিষিদ্ধের দাবি জানান বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়।
উল্লেখ্য, ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন যুক্তরাজ্য ও কানাডায় নিষিদ্ধ। এমনকি মুসলিম প্রধান মালয়েশিয়াতেও জাকির নায়েকের বক্তব্য প্রচারের অনুমতি নেই।
Related News
প্রয়াত সাংবাদিক তুহিনুল হক তুহিনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও প্রতিভাবান সাংবাদিক প্রয়াত তুহিনুল হক তুহিনের রূহেরRead More
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More



Comments are Closed