সিলেটে অসামাজিকতার দায়ে তিন নারীসহ আটক ৮
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর লামাবাজারে ফ্ল্যাট ভাড়া নিয়ে ‘অনৈতিক কার্যকলাপ’ চালানোর অভিযোগে এক দম্পতিসহ ৮জনকে আটক করেছে পুলিশ।
কোতোয়ালী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টার দিকে লামাবাজার খুলিয়াটুলা ছায়াতরু ৩০ নম্বর বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় আটক হন ওই ফ্ল্যাটের ভাড়াটে ও ‘নারী ব্যবসায়ী’ রজত চৌধুরী (৪৮) ও তার স্ত্রী মুক্তা চৌধুরী (৪৫), খদ্দের নরসিংদী জেলার আল আমিন (২৯), সুনামগঞ্জের হারিস মিয়া (২৫), সুয়েব আহমদ (১৯) ও ফয়সল (১৯) এবং দেহপসারণী শেরপুরের সুমি (১৯) ও রুনা (১৮)।
কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদ জানান- ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে রজত ও মুক্তা নগরীতে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে দেহপসারণীদের নিয়ে এসে ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে খুলিয়াটুলাস্থ তাদের ফ্ল্যাটে অভিযান চালানো হয়। অভিযানে দুই দেহপসারণী ও ৪ খদ্দেরসহ রজত দম্পতিকে আটক করা হয়।
Related News
সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে: সিলেটে রিজভী
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্তRead More
সিলেটে জালালাবাদ গ্যাস সরবরাহে বিঘ্নের আশঙ্কা
বৈশাখী নিউজ ডেস্ক: এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সিলেটসহ সারাদেশে টানা চার দিন গ্যাসRead More



Comments are Closed