ছোট দুই ভাইকে শ্বাসরোধে হত্যা করেছে বড় ভাই
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দুই সহোদরকে শ্বাসরোধ করে হত্যা করেছে আপন বড় ভাই। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘাতক নূরুল ইসলামকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।
নিহতরা হচ্ছে- উপজেলার তোয়াকুল ইউনিয়নের লক্ষীনগর গ্রামের ইদ্রিস আলীর পুত্র আজিজুর রহমান (১০) ও মতিউর রহমান (৮)।
স্থানীয় সূত্র জানায়, ঈদের আগের দিন গত বুধবার বেলা ২টায় নূরুল ইসলাম তার ছোট দুই ভাইকে নিয়ে স্থানীয় একটি বাজারে আসে। কিন্তু, এরপর তারা আর বাড়ি ফিরেনি। বুধবার রাত ১২টার দিকে গোয়াইনঘাট উপজেলা সদর সংলগ্ন মাটিচাপা গ্রাম এলাকায় নূরুল ইসলামকে উদ্দেশ্যবিহীন অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। এক পর্যায়ে তারা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশী জিজ্ঞাসাবাদে সে অসংলগ্ন কথা বার্তা বলতে থাকে এবং এক পর্যায়ে সে দুই ভাইকে হত্যার কথা স্বীকার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী শনিবার (৯ জুলাই) সকাল ১০টায় লক্ষীনগর গ্রামের মানান হাওর থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় বিপুল সংখ্যক উৎসুক মানুষ সেখানে ভিড় করে।
গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক দুই ভাইকে পানিতে ডুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ঘাতক নূরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বিদেশে যাবার টাকা না পেয়ে সে দুই ভাইকে হত্যা করেছে বলে পুলিশী জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed