ঝিনাইদহে আ.লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জে জলিল মোল্লা (৫০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার চটকাবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। জলিল মোল্লা উপজেলার নটুয়াপাড়া গ্রামের আব্দুল গফুর মোল্লার ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, রাত ৯টার দিকে জলিল মোল্লা চটকাবাড়িয়া বাজারে বসে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা লোহার রড ও ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে জখম করে।
পরে বাজারের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। রাত ১১টার দিকে তিনি মারা যান।
« মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে দুই চালক নিহত (Previous News)
(Next News) সিলেটে অসামাজিকতার দায়ে তিন নারীসহ আটক ৮ »
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা নিজেওRead More



Comments are Closed