ঠাকুরগাঁওয়ে ৫ ভুয়া ডিবি পুলিশ আটক
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন থেকে পাঁচ ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ওই ইউনিয়নের বুড়িহাট থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো: দেবীগঞ্জ থানার দন্ডপাল গ্রামের আব্দুল কাদেরের ছেলে মনিরুজ্জামান মনির (৩৮), একই থানার লোহাগাড়া গ্রামের সোলেমান আলী ছেলে মোশারফ হোসেন (২২), যনমন্ডল গ্রামের মতিয়ার রহমানের ছেলে মোস্তফা কামাল (২৬), শান্তিনগর গ্রামের আশরাফ আলমের ছেলে সুনাঙ্গির হোসেন (২৬) ও শান্তিনগর গ্রামের চানমিয়ার ছেলে রুস্তম আলী (২৩)।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, সদর উপজেলা আউলিয়াপুর ইউনিয়নের বুড়িহাট গ্রামে নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে লোকজনকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করছিল। এসময় এলাকার লোকজনের বিষয়টি সন্দেহ হলে তাঁরা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পাঁচ যুবককে আটক করে ।
ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed