বরিশালে পৃথক ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বরিশালে পৃথক ঘটনায় এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদে পানিতে ডুবে মারা গেছে নাঈম (১০) নামে এক শিশু ও উজিরপুরের গুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে পৃথক এ ঘটনা ঘটে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক দাস রণবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, জাহাঙ্গীরের মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শিশু নাঈমের মরদেহ স্বজনরা নিয়ে গেছেন।
« জঙ্গিবাদ রোধে এবার সোশ্যাল মিডিয়ায় সাঁড়াশি অভিযান (Previous News)
(Next News) জগন্নাথপুরে ঈদের জামাত নিয়ে সংঘর্ষে আহত ৩০ »
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed