সুস্থ হয়ে ঢাকায় ফিরে গেলেন অর্থমন্ত্রী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ঈদের দিন (বহস্পতিবার) হাসপাতালে ভর্তি করা হয়েছিলো অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে। কিছুটা সুস্থ বোধ করায় শুক্রবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। এরপর বাসা হয়ে দুপুরে বিমানযোগে ঢাকায় ফিরে যান অর্থমন্ত্রী।
সিলেট মহানগরের ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ বলেন, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল থেকে ছাড়া পান অর্থমন্ত্রী। সেখান থেকে তিনি নগরীর ধোপাদিঘির পাড়ের নিজ বাসায় আসেন। এরপর দুপুর দেড়টার দিকে ওসমানী বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকায় ফিরে যান।
হঠাৎ ডায়বেটিকস বেড়ে যাওয়ায় অর্থমন্ত্রীকে বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
Related News
সিলেটে দুই বেকারিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের তালতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে দুই বেকারিকে মোট ১Read More
অবশেষে লন্ডনের উদ্দেশে যাত্রা করলেন সিলেটের সেই অন্তঃসত্ত্বা নারী
বৈশাখী নিউজ ডেস্ক: চিকিৎসকের ছাড়পত্র না থাকায় আগেরদিন ওসমানী বিমানবন্দর থেকে ফিরে আসা সিলেটের সেইRead More



Comments are Closed