Main Menu

বগুড়ায় বিএনপি নেতা খুন

বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ায় স্থানীয় এক বিএনপি নেতাকে গলা কেটে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা।

শুক্রবার সকাল ১০টার দিকে বাঘোপাড়া ঈদগাহ মাঠের পাশের একটি গাছ থেকে নিজাম উদ্দিনের (৫৫) লাশ উদ্ধার করে পুলিশ।

নিজাম উদ্দিন বগুড়া সদরের গোকুল ইউনিয়নের বাঘোপাড়া গ্রামের মৃত ইজ পাইকাড়ের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে নিজাম উদ্দিন বাঘোপাড়া বন্দরে তার দোকান ‘নিজাম উদ্দিন গিফট কর্নার’ বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এরপর রাতে তিনি বাড়ি ফেরেননি।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ আসলাম আলী জানান, সকালে স্থানীয় লোকজন গাছে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিজাম উদ্দিনের গলায় এবং বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

Share





Related News

Comments are Closed