Main Menu

খালেদা জিয়ার আহ্বানে অর্থমন্ত্রীর সাঁড়া!

বৈশাখী নিউজ ২৪ ডটকম : গুলশানে সন্ত্রাসী হামলার পর খালেদা জিয়ার জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাগত জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, এই মূহুর্তে ঐক্য প্রয়োজন, কারণ জাতীয় ঐক্যে ছাড়া আমরা এ দেশে থেকে জঙ্গি তথা সন্ত্রাস নির্মূল করতে পারবে না। তবে ঐক্যের জন্য জামায়াতকে ছাড়তে হবে। বিএনপির সঙ্গে জামায়াত থাকলে ঐক্যের প্রশ্নই ওঠে না।
বৃহস্পতিবার সকালে নগরীর শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথাগুলো বলেন তিনি।
অর্থমন্ত্রী আরো বলেন, যারা গুলশানে হত্যাকান্ড ঘটিয়েছে তারা বিপথগামী। আর পিতামাতার সান্নিধ্যহীন সন্তান বিপথগামী হতে পারে। তিনি বলেন, পিতামাতা ও স্বজনদের উচিত সবসময় সন্তানদের দিকে খেয়াল রাখা। সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
সকাল সাড়ে আটটায় নগরীর শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন অর্থমন্ত্রীসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

Share





Related News

Comments are Closed