সিলেটে শাহী ঈদগাহে প্রধান জামাত, লাখো মানুষের ঢল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সারাদেশের ন্যায় সিলেটেও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
সিলেটের ঈদুল ফিতরের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়েছে নগরীর শাহী ঈদগাহে। এতে নগরী ও আশপাশের মুসল্লিরা অংশ নেন। এখানে লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় শাহী ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এর আগে চলে বয়ান। খতিবের পাশাপাশি মুসল্লিদের উদ্দেশে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি। এছাড়া রাজনৈতিক দলের শীর্ষ নেতারা শাহী ঈদগাহের জামাতে শরিক হন।
ঈদের জামাতে মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়। বিশেষত বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন এবং নিরাপত্তার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানান খতিব। খতিবের মোনাজাতে আমিন আমিন ধ্বনিতে সমর্থন ও একই প্রার্থনা করেন লাখো মুসল্লি।
এছাড়া সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) দরগাহ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, সাড়ে ৮টায় ও ৯টায় তিনটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় ধোপাদিঘীর পূর্বপাড় সিটি করপোরেশন জামে মসজিদ, সকাল সাড়ে ৮টায় আলিয়া মাদরাসা মাঠ, ডাক বাংলো রোডের নবাবী জামে মসজিদ, টিলাগড় শাহ মদনী ঈদগাহ ও কালেক্টরেট মাঠ, সকাল পৌণে ৮টায় পশ্চিম পরীমহল্লা জামেয়া গৌসুল উলুম মাদরাসায়, সকাল সাড়ে ৭টায় দারুস সালাম মাদরাসা ও জামেয়া মাদানীয়া কাজির বাজার মাদরাসায় ও সকাল ৯টায় দক্ষিণ সুরমার বরইকান্দি ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও নগরীর বিভিন্ন এলাকার মসজিদ ও শাহী ঈদগাহে সকাল সাড়ে ৭টা থেকে ৯টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও নামাজের কিছুক্ষণ আগে সূর্যের দেখা মিলে। সকাল ৮টা ৩০ মিনিটে নামাজ শুরু হওয়ার কথা ছিল। প্রতিকূল আবহাওয়ার কারণে একটু আগেই ৮ টা ২৪ মিনিটে শুরু হয়ে যায়।
নামাজ ও খুতবা শেষ হলে আকাশ মেঘাচ্ছন্ন হয় আসে, বৃষ্টির সম্ভাবনা দেখা দিলেও শান্তিপূর্ণভাবে নামাজ শেষে মুসল্লিরা পৌঁছে যান নিজ নিজ বাসাবাড়িতে।
নতুন পাঞ্জাবি আর টুপি পরে ঈদের জামাতে শামিল হয়েছেন নানা বয়সের, নানা শ্রেণী পেশার মানুষ। নামাজ শেষে তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন কোলাকুলিতে।
ঈদের নামাজে ইমামতি করেন সিলেট বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম হাফিজ কামাল উদ্দিন। এরআগে ঈদ-উল-ফিতরের মর্যাদা ও দ্বীনের গুরুত্ব বিষয়ে বয়ান বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ খান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed