Main Menu

শোলাকিয়ায় বোমায় পুলিশসহ নিহত ২, আহত ১০

বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহসংলগ্ন এলাকায় টহলরত পুলিশের ওপর বোমা হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এঘটনায় এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছে। নিহত অন্য একজন হামলাকারী বলে পুলিশ জানিয়েছে।
এছাড়াও এঘটনায় আরো ৫ জন পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঈদগাহ ময়দান থেকে কয়েকশ’ মিটার দূরে আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত কনস্টেবলের নাম জহিরুল বলে নিশ্চিত করেছে পুলিশ। নিহত হামলাকারীর নাম-পরিচয় জানা যায়নি। আহত পুলিশ সদস্যদের অবস্থা গুরুতর। তাদের কিশোরগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশাররফ হোসেন জানান, শোলাকিয়ায় ঈদ জামাতের আগে স্থানীয় আজিমুদ্দিন স্কুলের সামনে টহল পুলিশের উপর শক্তিশালী ককটেল হামলা চালায় একদল দুর্বৃত্ত। এতে দুই পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়। আহতদের কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কনস্টেবল জহিরুল ইসলাম মারা যায়। পরে পুলিশ-সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক হামলাকারী নিহত হয়েছে।
তিনি আরো জানান, ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার ঘটনাস্থলে ছুটে গেছেন। শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তবে শোয়াকিয়া মাঠে যেখানে দেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয় সেখানে র‌্যাব, পুলিশ ও আনসারের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত থাকায় সেখানে নিরাপত্তার কোনো বিঘœ ঘটেনি। তবে আজিমুদ্দীন স্কুল মাঠে সংঘর্ষের ঘটনায় শোলাকিয়ায় আগত মুসল্লিদের মধ্যে ভয়ভীতির সঞ্চার হয়।

Share





Related News

Comments are Closed