জঙ্গী হামলার প্রতিবাদে সিলেটে বাসদের মিছিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সারা দেশে জঙ্গী হামলা, টার্গেট কিলিং ও গুলশান হত্যাকান্ডে মূল পরিকল্পনাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে সোমবার বিকেলে নগরীর আম্বরখানা পয়েন্টে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও বাসদ নেতা প্রণব জ্যোতি পালের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার সভাপতি পাপ্পু চন্দ।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের নাজিকুল ইসলাম রানা, কৃষক ফ্রন্টের দেওয়ান নাজমুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা নেতা ইব্রাহিম আলী, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র ফ্রন্ট সিলেটের আহŸায়ক সুজন দেব প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে একের পর এক জঙ্গী হামলায় মানুষ খুন হচ্ছে। জঙ্গী হামলা থেকে মুক্তমানা লেখক, বই প্রকাশক, শ্রমিক, ইমাম, পুরোহিত, বৌদ্ধভিক্ষু, পাদ্রী কেউই রেহাই পাচ্ছে না। একের পর এক জঙ্গী হামলায় হত্যাকান্ড ঘটলেও কোন হত্যাকান্ডের সুষ্ঠ সুরাহা হয়নি। দীর্ঘদিন থেকে বিচারহীনতার যে সংস্কৃতি গড়ে উঠেছে তার ধারাবাহিকতায় সর্বশেষ শিকার গুলশান হত্যাকান্ড। বক্তারা গুলশান হত্যাকান্ডের মূল হোতাসহ সারা দেশে জঙ্গী হামলাকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, জঙ্গী তৎপরতা রোধে গণতান্ত্রিক পরিবেশ ও গণতান্ত্রিক চেতনা বিকাশ সময়ের দাবি। গুলশান হামলা বিকল্প রাজনৈতিক শক্তির উত্তানের প্রয়োজনীয়তাকেই আরো তীব্র করে তুললো। বক্তারা সারা দেশে জঙ্গী হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য মুক্তিযুদ্ধের মৌল চেতনায় বিশ্বাসী সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যক্তিবর্গকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed