Main Menu

কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় পণ্য আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বরমছিদ্দিপুর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমান ভারতীয় পন্য আটক করেছে বিজিবি। আটক পন্যের মধ্যে রয়েছে ১৩৭ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ, ৩৬০ প্যাকেট সিগারেট, ৯০ জোড়া স্যান্ডেল, ২০০০টি পাতার বিড়ি এবং ১১৭০ কেজি ভারতীয় টমেটো।

আটককৃত পণ্য গুলোর আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ২১ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

সোমবার ভোরে ৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সিলেটের অধিনস্থ কালাইরাগ বিওপির নায়েব সুবেদার মো. রফিকুল্লাহ এর নেতৃত্বে একটি টহল দল পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করে।

Share





Related News

Comments are Closed