Main Menu

সিলেটে জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট জেলা শাখা, মহানগর শাখা, যুব মহাজোট ও ছাত্র মহাজোট জেলা শাখার উদ্যোগে সোমবার নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহের মটের সেবায়িত শ্যামানন্দ দাস কে হত্য, ঢাকা গুলশানে পুলিশের এসি রবিউল, ওসি সালাউদ্দিন হত্যা ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে এবং সারা দেশে সংখ্যালঘুদের বাড়িঘর, মঠ মন্দিরে হামলা ও জমি দখলের প্রতিবাদে এ মাবববন্ধন কর্মসূচী পালন করা হয়।
জাতীয় হিন্দু মহাজোট সিলেট জেলা শাখার সহ সাধারণ সম্পাদক রাজ কুমার দাসের পরিচালনা মানববন্ধনে সভাপতির বক্তব্যে জেলা সভাপতি এডভোকেট মিলন ভট্টাচার্য্য বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার প্রশংসা করছি। তিনি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি সহ সকল প্রকার সন্ত্রাসীদের বিরুদ্ধে আরো কঠোর হওয়ার এবং দেশের এই ক্লান্তিকালে সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের ঐক্যবদ্ধভাবে সংখ্যালঘুসহ সকল হত্যাকান্ড নিপীড়ন-নির্যাতন ইত্যাদি পরিস্থিতি ধৈর্য্য সহকারে মোকাবেলা করার আহŸান জানান। সভায় আরো বক্তব্য রাখেন জেলা শাখার সহ সভাপতি শুভ্রাংশু দে অপু, দুলাল সরকার, সাধারণ সম্পাদক অতীন্দ্র দেব, যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ রায়, পুরঞ্জয় দত্ত, মহানগর শাখার সহ সভাপতি এড. অরুন চন্দ্র নাথ, যুব মহাজোটের সাধারণ সম্পাদক দীপংকর পাল রনি, ছাত্র মহাজোটের সভাপতি দিভাকর দাস, সহ সাধারণ সম্পাদক গোপাল দাস, জীবন দেব, পংকজ চক্রবর্তী, রূপন দে, সুনীল বৈষ্ণব, রুমেল বিশ্বাস, সঞ্চয় দাস, দিপ্ত দাস, অঞ্জন দাস প্রমূখ।

Share





Related News

Comments are Closed