পুরান ঢাকায় দুই নারীকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকার ইসলামবাগের একটি বাড়িতে ঢুকে দুই নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার দুপুরে ইসলামবাগের ছাতা মসজিদ গলির একটি বাড়ির চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বেগম (৬০) ও বর্ণা (২২)। এছাড়া এ ঘটনায় সীমা (৩০) নামে আরেকজনকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিমুর রশীদ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পারিবারিক কোন্দলের কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
« সিলেটে জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধন (Previous News)
(Next News) ঈদে বিশেষ নিরাপত্তায় ডিসি-এসপিদের চিঠি »
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed