Main Menu

সিলেটে শেষ মুহূর্তে কসমেটিকসের দোকানগুলোতে তরুণীদের ভিড়

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ঈদের বাকি আর দু-তিনদিন। কেনাকাটার বড় অংশই প্রায় শেষ। জামা-জুতোর পাঠ চুকিয়ে তরুণীদের ভিড় এখন কসমেটিকসের দোকানে। সিলেট নগরীরর গহনা ও কসমেটিকসের দোকানগুলোতে তরুণীদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে।বাজারে রয়েছে ইমিটেশনের গহনা ছাড়াও বিভিন্ন ধরনের কসমেটিকস ও ভ্যানিটি ব্যাগসহ হরেক জিনিসের জন্য মেয়েরা ছুটছেন নগরীর বিভিন্ন মার্কেটেগুলোতে। নগরীর বিপণিবিতান ও শপিং মলগুলোতে কসমেটিকসের যেমন চাহিদা রয়েছে, তেমনি আছে ফুটপাথেও। নি¤œবিত্ত লোকজন ফুটপাত থেকে কিনছেন কসমেটিকস। নগরীর অভিজাত মার্কেটগুলোর মধ্যে সিলেট সিটি সেন্টার, আল হামরা, সিলেট মিলেনিয়াম, ব্ল“-ওয়াটার শপিং সিটি, কানিজ প্লাজা, মানরু শপিং সিটি, গ্যালারিয়া, সিটি সেন্টার এবং পুরনো ঐতিহ্যবাহী মার্কেটের মধ্যে শুকরিয়া, লতিফ সেন্টার, মধুবন, প্লাজা প্রভৃতি মার্কেটে ঈদের বাজার জমে উঠেছে। এছাড়া জিন্দাবাজার রাস্তা সংলগ্ন শ্যামলী মার্কেটে মেয়েদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে । নগরীর বড় মার্কেটগুলোর পাশাপাশি তরুণীরা কেনাকাটা করছেন আধুনিক বিপণিবিতানগুলোতে। এসব বিপণিবিতানে বিভিন্ন নামিদামি র্ব্যান্ডের কসমেটিকস পাওয়া যাচ্ছে।নগরীর জিন্দাবাজারের বিভিন্ন মার্কেটের কসমেটিকস ও গহনার দোকান ঘুরে দেখা গেল, এবারের ঈদে ভারতীয় জয়পুরি ও রাজস্থানি গহনার সেট, মনিহারি দুল, রতনচুর, গলার মাদানি, জয়পুরি আংটি, হাতের বাজু, পায়েল, শাড়ির ব্র“জ, হাতের ব্রেসলেট ও দেশি-বিদেশি পার্স পাওয়া যাচ্ছে দোকানগুলোতে । ৫০ টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা দামের বিদেশি ইমিটেশনের গহনা পাওয়া যাচ্ছে বিভিন্ন শপিংমলে। এগুলোর মধ্যে মেটাল ও অন্যান্য উপকরণ দিয়ে তৈরি গলার সেট ৯০০ থেকে এক হাজার ৮০০ টাকা, সুতার চুড়ি ৫০ থেকে ৮০ টাকা, পিতলের চুড়ি ১৭০ থেকে ২২০ টাকা এবং পিতলের হাতের বালা ৮০০ থেকে ৯০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।বিউবো সিলেট-১ এর এক জন মহিলা কর্মচারী বলেন, আমি ঈদের পোশাকের সঙ্গে সমন্বয় করে গহনা কিনে থাকি। সোনার গহনার চেয়ে এগুলোর দাম অনেক সস্তা খাকায় কিনতে সহজ হয়। গ্যালেরিয়ায় কেনাকাটা করতে আসা তানজীয়া জাহান বলেন, সোনার গহনার চেয়ে ভারতীয় ইমিটেশনের গহনার পরতে বেশি ভালো লাগে তাই এবারের ঈদে ইমিটেশনের গহনার কিনেছি। ব্ল“-ওয়াটারের কসমেটিকসের বিক্রয়কর্মী অভিজিৎ পাল বলেন, এবার ঈদে মেয়েদের জন্যে জন্য বেশ কিছু নতুন ডিজাইনের ভারতীয় গয়না এসেছে। পোশাকের সঙ্গে মিলিয়ে তারা ভ্যানিটি ব্যাগও কিনছেন।

Share





Related News

Comments are Closed