Main Menu

ফুলবাড়ী পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার নতুন কর আরোপ ছাড়াই ২০১৬-২০১৭ অর্থ বছরের জন্য ৪৩ কোটি ৬৫ লাখ ৪৬ হাজার ৪ শত ২০ টাকার বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র মুরতুজা সরকার মানিক।
শনিবার বিকেলে পৌরসভা মিলনায়তনে এক সুধি সমাবেশের মধ্যে এই বাজেট ঘোষণা করা হয়। বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর মেয়র মুরতুজা সরকার মানিক এর সভাপতিত্বে অন্যাণ্যদের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র মামুনুর রশীদ চৌধুরী, পৌর কাউন্সিলর আব্দুল জোব্বার মাসুদ, মোতাহার হোসেন, পৌরসচীব মাহবুবুর রহমান, পৌর প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ।
পৌর মেয়র মুরতুজা সরকার বলেন, ২০১৬-১০১৭ অর্থ বছরে মোট ৪৩ কোটি ৬৫ লাখ ৪৬ হাজার ৪ শত ২০ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। এর মধ্যে নিজস্ব আয়(রাজস্ব) নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৯০ লাখ ৪ হাজার ১শত ১৮টাকার। নিজস্ব তহবিল হতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৭৯ লাখ ৯৮ হাজার ৫১৪টাকার। এছাড়া উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩৮ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকার। এর মধ্যে এডিপি বরাদ্ধ ২ কোটি টাকা। তিনি বলেন, গত ২০১৫-২০১৬ অর্থবছরে ৩৩ কোটি ৮৩ লাখ ৫১ হাজার ৯শত ৯৪ টাকার বাজেট ঘোষনা করা হয়েছিল। সে বাজেট আমরা ৯০ভাগ পুরণ করতে সক্ষম হয়েছি। তিনি আশা প্রকাশ করে বলেন, ২০১৬-১৭ অর্থবছরের বাজেট লক্ষমাত্রা পুরণ করা সম্ভব হবে।

Share





Related News

Comments are Closed