রাষ্ট্রের কোন নাগরিকই এখন নিরাপদ নয়: ইনাম চৌধুরী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশ আজ অশান্ত। খুন ,গুম, ব্যাংক লুট এমন নানা অঘটনে দেশে আরাজক পরিস্থিতি বিরাজ করছে । আইনের শাষন নেই বললেই চলে। সরকার রাষ্ট্রকে এমন পরিস্থিতিতে নিয়ে গেছে যেখানে কোন নাগরিকই নিরাপদ নয়। সবচেয়ে ভয়ানক ব্যাপার নিজেদের স্বার্থ হাসিলের জন্য হাসিনা সরকার দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এমন উদ্ভত পরিস্থিতিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। কথা গুলো বললেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ও প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী ।
শুক্রবার ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেট জেলা শাখা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
নগরীর দরগা গেইটস্থ হোটেল ষ্টার প্যাসিফিকের হল রুমে আয়োজিত এ ইফতার মাহফিলে সভাপত্তি¡ত্ব করেন ড্যাব সিলেট জেলা শাখার সভাপতি অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী।
ড্যাব সিলেট জেলা শাখার সাধারন সম্পাদক ডাঃ মো.নাজমুল ইসলামের পরিচালনায় অনুষ্টানে ইনাম আহমদ চৌধুরী আরো বলেন চিকিৎসকরা শুধু মানুষের সেবা নয় মানবতার সেবা করেন। দেশকে সামনের দিকে এগিয়ে ড্যাবের চিকিৎকরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।তাই শহীদ জিয়াউর রহমানের আদর্শকে কাজে লাগিয়ে মানুষের অধিকার আদায়ের সংগ্রামে সকলকে এগিয়ে যেতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হোসেন জীবন বলেন সরকর আজ গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তাই ড্যাবের সদষ্যদের সকল ষড়যন্ত্রের বাধা উপক্ষো করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা আইজীবি সমিতির সভাপতি আশিকুর রহমান, বিএনপি সিলেট মহানগর সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকি, বিএনপি নেতা কর্ণেল আলী আহমদ, রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন।
স্বাগত বক্তব্য রাখেন সিলেট সিওমেক ড্যাবের সভাপতি ডাঃ শামিমুর রহমান, সাধারন সম্পাদক ডাঃ মাশুকুর রহমান চৌধুরী , সহ সভাপতি ডাঃ শাহ্ নেওয়াজ চৌধুরী, জেলা ড্যাবের সাংগঠনিক সম্পাদক ডাঃ আব্দুল হাফিজ। যু¤œ সাধারণ সম্পদাক ডাঃ মইনুল ইসলাম নান্না ,সহকারি বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডাঃ নুরুল আলম সিদ্দিকি,সহকারী দপ্তর সম্পাদক ডাঃ শাকিলুর রহমান, সহকারী প্রচার সম্পাদক ডাঃ আবু ছাকিব আব্দূল্লাহ চৌঃ, সহকারী কোষ্যাধক্ষ ডাঃ আহমদ নাফি, সহকারী সমাজ কল্যাণ ও আপায়ন সম্পাদক ডাঃ ফাহমিদুর রহমান, সহকারী সংকৃতি ও ক্রীড়া সম্পাদক ডাঃ আহমদ কবির, এছাড়াও উপস্তিত ছিলেন জেলা ড্যাবের সদস্য ডাঃ আখলাকুর রহমান, ডাঃ সুলেমান আহমদ, ডাঃ মঈজ উদ্দিন আহমদ, ডাঃ সালেহ তাহলিল শিপলু, ডাঃ নিজাম আহমদ, ডাঃ রাফি আহমদ, ডাঃ জিয়াউর রহমান, ডাঃ আরাফাতুল হাসান রাহাত, ডাঃ নাজমুল হাসান পারভেজ, ডাঃ আজহারুল ইসলাম রানা , ডাঃ এম এ মুমিত চৌঃ, ডাঃ রায়হান আহমদ, ডাঃ রুসলান ইসলাম, ডাঃ এহসানুল হক মারুফ, ডাঃ চৌঃ সাদমান শাহরিয়ার, ডাঃ আফজাল আহমেদ প্রমূখ।
Related News
সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবংRead More
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More



Comments are Closed