Main Menu

সিলেটে ছাত্রলীগের মিছিল-শোডাউন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশব্যাপী জঙ্গী সন্ত্রাসী অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেছে ছাত্রলীগ। নগরীর জেলরোড এলাকায় শুক্রবার রাতে জেলরোড ছাত্রলীগের উদ্যোগে এই মিছিল ও মোটরসাইকেল শোডাউন করা হয়। শোডাউনটি জেলরোড এলাকা থেকে শুরু হয়ে চৌহাট্রা, সুবিদবাজারসহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় জেলরোড পয়েন্টে এসে এক সমাবেশে মিলিত হয়। সিলেট জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সায়েম হোসেন শুভ এর সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগ নেতা রুনেল আহমদ এবং আরিফুর রহমান বাবুর যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সিলেট মহানগর যুবলীগের অন্যতম নেতা ইনটার্নি এডভোকেট জহিরুল ইসলাম রিপন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক কচির ভুইয়া, নুরুল আমিন, আদনান হোসেন, রবি হাসান শুভ, রবিন আহমদ অপু, ইকবাল হোসেন, নয়ন, মাহফুজ শিহাব, ওয়াহিদ, রিজভী, জয়, মিনহাজ, সাফওয়ান আহমদ নেহাল, মাহিন আহমদ, দিলরাজ আহমদ, মনসুর আহমদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশ, মাটি ও মানুষের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বর্তমান সময়ের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড দেখে বিএনপি-জামায়াত দিশেহারা হয়ে পড়েছে। দেশকে ধ্বংসের দ্বাপ্রান্তে টেলে দিতে তারা জঙ্গী, সন্ত্রাসসহ সকল অপকর্মের নীল নকশায় লিপ্ত রয়েছে। তাই এই সকল অপতৎপরতার উচিত জবাব দিতে গনতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে মাঠে ময়দানে কাজ করতে হবে।

Share





Related News

Comments are Closed