Main Menu

ফুলবাড়ীতে দেড় কোটি টাকার ভারতীয় জুতা আটক

মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ২৯ বিজিবি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দেড় কোটি টাকার ভারতীয় জুতা আটক করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩টায় গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে ২৯ বিজিবি’র সদর দপ্তর থেকে নায়েক সুবেদার নুরুল আমিন এর নেতৃত্বে বিজিবি’র একটি দল বিরামপুর উপজেলার ঘাসুড়িয়া ও কাটলা সীমান্ত এলাকায় ওৎ পেতে থাকলে ১টি ট্রাক বিরামপুর হয়ে ঢাকা অভিমুখে যেতে থাকলে ট্রাকটিকে ধাওয়া করে আটক করেন। পরে ট্রাকটি থেকে ১৪৯ বস্তা ভারতীয় জুতা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। রাতেই ট্রাকটি ফুলবাড়ী ২৯ বিজিবি সদর দপ্তরে আনা হয়।

এ ব্যাপারে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল কোরবান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই বড় ধরনের চোরাচালানীর মালামাল আটক করা হয়।

Share





Related News

Comments are Closed