Main Menu

শিল্পী শারমিন বশর’র ইন্তেকাল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শিল্পী শারমিন বশর মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় সিলেট নগরীর জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শিল্পী শারমিন বশর ইন্তেকাল করেন। (ইন্নানিল­াহি…রাজিউন)।
শিল্পী শারমিন বশর দীর্ঘ প্রায় দেড় বছর যাবত গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
তার স্বামী গীতিকার মোঃ বশর বলেন, জীবনে চলার পথে যদি শারমিন কারো সাথে কোন ভুল করে থাকে তাহলে তাকে মাফ করে দিবেন। জানা গেছে বর্তমানে শারমিনের মরদেহ তার বাবার বাড়ি শেরপুরে নেয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed