Main Menu

তালাকপ্রাপ্ত স্ত্রী প্রবাসীর বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজারের হেতিমখানি গ্রামের প্রবাসী মো. জয়নাল আবেদীনের তালাকপ্রাপ্ত স্ত্রী কুলসুমা বেগম সম্পত্তির লোভে সাবেক স্বামীর বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন বলে পাল্টা অভিযোগ ওঠেছে। কুলসুমা সাবেক স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে মানহানিকর মিথ্যা অপপ্রচার করছেন। অথচ জয়নাল আবেদীন একজন সমাজসেবী লোক। এলাকার মসজিদ, মাদ্রাসা ও স্কুলে তিনি মুক্ত হস্তে দান করেন। আর কুলসমা তাকেই ‘বিয়ে পাগল’ বলে সমাজে খারাপ প্রমাণের অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।
বুধবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জয়নাল আবেদীনের ছোট ভাই জামিল আহমদ ও তার পিতা আব্দুস শুকুর এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, সমাজসেবী জয়নাল আবেদীনের তালাকপ্রাপ্ত স্ত্রী কুলসুমা এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন ‘বিয়ে পাগল প্রবাসীর মামলায় স্ত্রী সন্তান হয়রানির শিকার’। যা স্থানীয় পত্রিকাগুলোতে প্রকাশ হয়েছে। এতে জয়নাল আবেদীনের মানহানি হয়েছে। প্রকৃতপক্ষে জয়নাল একজন শিক্ষানুরাগী ও সমাজসেবী ব্যক্তি। তিনি এলাকার গরীব মানুষের সাহায্য করেন। পিতা আব্দুস শুকুরের নামে একটি ট্রাস্ট করে তিনি মসজিদ, মাদ্রাসা ও স্কুলে দান করেন। ২০১৪ সালে স্ত্রী কুলসুমা বেগমের সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। কিন্তু কুলসুমা স্বামীর সম্পত্তি গ্রাস করতে নানা অপপ্রচারে লিপ্ত হন। এমনকি তিনি ফেসবুকে সত্যের বাহক আইডি খুলে মিথ্যা অপপ্রচার করেন জয়নালের বিরুদ্ধে। ২০১৬ সালের ২০ ফেব্রয়ারি এ ঘটনায় বিয়ানীবাজার থানায় একটি জিডি করা হয়। কুলসুমা বেগমের নির্দেশে পরিবারের সদস্য আসাদুজ্জামানের ওপর হামলা হয়। এ ঘটনায়ও থানায় মামলা হয়। কুলসুমা ও তার সহযোগী ইকবালের অপপ্রচারের বিরুদ্ধে র‌্যাব-৯ এ একটি অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে জয়নাল বিদেশে চলে গেলে কুলসুমা তার দলবল নিয়ে কল্যাণ ট্রাস্টের সহকারী রুহুল আমিনের ওপর হামলা চালান। এ ঘটনায় থানায় একটি মামলা হয়। জয়নাল আবেদীনের পরিবারের সদস্যদের ওপর একাধিকবার হামলার ঘটনায় কুলসুমা ও তার সহযোগীদের ওপর মামলা হয়। কিন্তু কুলসুমা এখন মামলা থেকে বাঁচতে অপপ্রচার করে জয়নালের সুনাম ক্ষুন্ন করছেন।
সংবাদ সম্মেলনে প্রবাসী জয়নাল আবেদীনের ছোট ভাই জামিল আহমদ লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় তার পিতা আব্দুস শুকুর উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed