সিলেটে সড়ক দূর্ঘটনা রোধে নিচসা’র মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষ যাতে নিরাপদে বাড়ি পৌঁছাতে পারে সে জন্য সড়ক ও মহা সড়কের নিরাপত্তা করা এবং ঘন ঘন সড়ক দুর্ঘটনা রোধে জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মঙ্গলবার বিকেলে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন স্থানীয় কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত হয়।
নিসচা সিলেট জেলা শাখার সহ-সভাপতি এম ইকবাল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মোঃ লোকমান আলীর পরিচালনায় প্রধান অতিথির মধ্যে বক্তব্য রাখেন নিসচা ও সিলেট জেলা শাখার উপদেষ্টা মোঃ জহিরুল ইসলাম (মিশু), বিশেষ অতিথি সিলেট কল্যাণসংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এহছানুল হক তাহের, ড্রিম সিলেটের চেয়ারম্যান শেখ তোফায়েল আহমদ শেফুল, এপেক্সীয়ান মিলন আহমদ (নিসচা) সিলেট জেলা শাখার সহ-সভাপতি হাফিজ আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল, সহ-সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন খান।
সভায় বক্তারা, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের মহাসড়কে নিরাপদ যাত্রা নিশ্চিত ও সড়ক দুর্ঘটনা মুক্ত রাখতে সকল যাত্রী জনসাধারণকে সচেতন হওয়ার আহŸান জানান।
বক্তারা সরকারের যোগাযোগ মন্ত্রণালয় কে একটি মনিটরিং সেল গঠন করে ও হাইওয়ে পুলিশের গতি আরো ত্বরাণিত করার আহŸান জানান।
বক্তারা বলেন, প্রতি ঈদে অসচেতনতার কারণে মহসড়কে অনেক প্রাণ অকালে ঝরে যায়। তাই আগে থেকে সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় এই সব দুর্ঘটনা রোধ করা সম্ভব।
বক্তারা সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত নিসচার নিউজ রির্পোটার আলী আজম রাজু ও ট্যাংক- লরি মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীল আলম, সদস্য শাহাজাহান মিয়া, তিনজনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং উক্ত দুর্ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার জোর দাবী জানান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাহবুল হুদা জাবেদ, ফুরকান আহমদ তালুকদার, রফিকুল আলম রফিক, আব্দুল মুকিত চৌধুরী রেজা, সৈয়দ সানি, ফয়সল আহমদ, আবুল বাশার, তাহের হোসেন, রুকন তালুকদার, শাহআলমন, মুকুল আহমদ প্রমুখ।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed